
Sতৃণমূল যখন ভাষা আন্দোলন-কে সামনে রেখে পথে নেমেছে তখন হাওড়ার বাউড়িয়ায় সনাতনীদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে পাল্টা পথে ছিলেন শুভেন্দু অধিকারী।
সেখান থেকেই আক্রমণ করে রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় জানেন এই জলটা বেরিয়ে গেলে, দুধটা রয়ে যাবে। এবং তার ভোটটা ২ কোটির নিচে নেমে যাবে। সেই আতঙ্কে এসব করছে। এরসঙ্গে ভাষার কোনও সম্পর্ক নেই। অন্যদিকে রাজ্যজুড়ে মহিলাদের ওপর নির্যাতনের প্রতিবাদে নিউ ব্যারাকপুরের সাজিরহাট থেকে বোর্ডঘর পর্যন্ত নারী সুরক্ষা যাত্রা করেছেন সুকান্ত মজুমদার।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেছেন কোনওভাবেই আর ভোটার তালিকায় রোহিঙ্গা, অনুপ্রবেশকারীদের নাম রাখতে দেওয়া হবে না।
