
মমত্ব বোধ থাকলে অভয়ার মা-বাবার সঙ্গে দেখা করুন মুখ্যমন্ত্রী। আর জি করে নির্যাতিতার বাড়ির সামনে ধরনা মঞ্চে বাবা-মায়ের সঙ্গে দেখা করে এমন কথাই বলেছেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী সকলকে উৎসবে ফিরতে বলেন। একবার উৎসবের মরশুমে এসে অভয়ার বাবা- মায়ের চোখের জল দেখে যান। তিনি আরো বলেছেন, মুখ্যমন্ত্রী উই ওয়ান্ট জাস্টিস এবং আর জি কর-র নাম শুনতে চাইছেন না। আর জি কর বললেই মুখ্যমন্ত্রী গ্রেফতার করবে। মেয়ের বিচারের দাবিতে সোদপুরে নিজেদের বাড়ির সামনেই ষষ্ঠী থেকে ধর্নায় বসেছেন অভয়ার মা- বাবা। সপ্তমীতে তাঁদের সঙ্গে দেখা করতেই সোদপুর পৌঁছে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তাঁর সঙ্গে ছিলেন অর্জুন সিংও। অভযার বাবা মা ও পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ কথাও বলেছেন তাঁরা।
ছবি সৌজন্যে : নিজস্ব ছবি








