ময়নাতদন্তে স্বচ্ছতা-অস্বচ্ছতার দায় জুনিয়র ডাক্তারদের নয়

0
199

ময়নাতদন্তের স্বচ্ছতা-অস্বচ্ছতার দায় জুনিয়র ডাক্তারদের নয়। নথিতে তাঁদের স্বাক্ষর স্বীকার করেও এমনটাই জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফন্ট্রের আন্দোলনকারী কিঞ্জল নন্দ।

মহিলা চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ এবং খুনের ঘটনায় ময়নাতদন্ত আর জি করে করা নিয়ে তৃণমূলের দাবির পাল্টা জুনিয়র ডাক্তাররা বলেছেন, সোশ্যাল মিডিয়ায় ময়নাতদন্তের বিষয় নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে। চিকিৎসক কিঞ্জল নন্দ বলেছেন, ৯ অগাস্ট সকালে তারা খবর পান চেস্ট বিভাগের সেমিনার রুমে এক জন পিজিটি দ্বিতীয় বর্ষের ছাত্রী আত্মহত্যা করেছে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বুঝতে পারা যায় আত্মহত্যা নয়, ধর্ষণ এবং খুন। ময়নাতদন্ত নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ওই চিকিৎসকের ময়নাতদন্ত হয়েছিল বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে। ম্যাজিস্ট্রেট, পুলিশের উচ্চ আধিকারিকদের উপস্থিতিতে ময়নাতদন্ত হয়। ওখানে জুনিয়র ডাক্তারদের সই থাকলেও ময়নাতদন্তের স্বচ্ছতার দায় তাঁদের উপর বর্তায় না।সোশ্যাল মিডিয়ায় যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, তার তীব্র নিন্দা জানিয়েছেন চিকিৎসকরা।