গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home West Burdwan মলয়ের বাড়ির দেড় কিমির মধ্যে দুষ্কৃতী হামলায় গ্রেফতার ৪

    মলয়ের বাড়ির দেড় কিমির মধ্যে দুষ্কৃতী হামলায় গ্রেফতার ৪

    0
    349
    ছবি সৌজন্যে : নিজস্ব

    রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের বাড়ির দেড় কিলোমিটারের মধ্যে দুষ্কৃতী হামলার ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম অখিলেশ সিং, রঘুনাথ কর্মকার, মহম্মদ সাদ্দাফ আলাম ওরফে রাজু এবং মহম্মদ তাবরেজ খান। চার জনকে গ্রেফতার করা ছাড়াও একটি চারচাকার গাড়ি, দু’টি মোটরবাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের শনাক্ত করা হয়েছে। এর আগে একাধিক খুন ও লুটের ঘটনায় যুক্ত তাঁরা। শুক্রবার আসানসোলের নর্থ হিলভিউ এলাকার ব্যবসায়ী সুবীর বসু-র বাড়িতে আগ্নেয়াস্ত্র হাতে হামলা চালানোর অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে।

    ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস বলেন, ধৃতদের মধ্যে এক জন ব্যবসায়ী সুবীর বসুর পরিচিত। দুষ্কৃতীদের সঙ্গে আরও কেউ জড়িত আছে। তাঁদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।