গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home West Burdwan মলয় ঘটকের বাড়িতে হামলাকারী মানসিক ভারসাম্যহীন, দাবি পরিবারের

    মলয় ঘটকের বাড়িতে হামলাকারী মানসিক ভারসাম্যহীন, দাবি পরিবারের

    0
    430
    ছবি সৌজন্যে : নিজস্ব
    রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার ভিকি কেওড়া মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছে তাঁর পরিবার। বৃহস্পতিবার ধৃতকে আসানসোল আদালতের পেশ করার পরই এই দাবি করেন পরিবারের লোকজন।
    অন্যদিকে বুধবারের ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগও উড়িয়ে দেননি মন্ত্রী মলয় ঘটক। ইতিমধ্যেই তাঁর বাড়ির দায়িত্বে থাকা চার পুলিশ কর্মীকে সরিয়ে  দেওয়া হয়েছে।
    বুধবার মলয়ের আসানসোলের আপকার গার্ডেনের দোতলা বাড়ির একতলার দফতরে  গিয়েছিলেন ভিকি। মন্ত্রীর সাক্ষাৎ না পাওয়াতেই ইট দিয়ে কাচের টেবিল ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে ভিকির বিরুদ্ধে।