মল্লারপুরে মার খেলেন এএসআই-কনস্টেবল

0
953
mallal pur e maar kelen ASI
mallal pur e maar kelen ASI

পরকীয়া নিয়ে পারিবারিক অশান্তি থামাতে গিয়ে মল্লারপুরে মার খেলেন ৭ পুলিশ কর্মী। জানা গিয়েছে মল্লারপুরের পাথাই গ্রামের মালপাড়ায় ৮ দিন আগে পল্লবীর সঙ্গে বিয়ে হয় প্রদ্যুত মালের।

অভিযোগ তারপরেও পাশের পাড়ার বাসিন্দা মায়া নামে এক মহিলাকে বিয়ের জন্য প্রস্তাব দেন। সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেন বলে অভিযোগ। এরপরেই বিষয়টির মীমাংসা করতে স্বামীকে নিয়ে প্রদ্যুতের বাড়ি যান মায়া। সেখানে দুপক্ষের মধ্যে গন্ডগোল বাধে। খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ। দুপক্ষকে থামাতে গেলে গ্রামবাসীরা পুলিশের ওপর চড়াও হয়। সংঘর্ষে ৩ এএসআই, ৪ কনস্টেবল জখম হন। মাথা ফাটে একজনের। ২ জনের হাতে কোমরে গুরুতর চোট লাগে। তিন গ্রামবাসীও জখম হন। এরপরেই অভিযুক্তদের চিহ্নিত করতে গ্রামে বিশাল পুলিশবাহিনী পৌঁছেছে।