
রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের চপারে তল্লাশি চালিয়েছে নির্বাচন কমিশন। এমনটাই অভিযোগ কংগ্রেসের। কংগ্রেসের দাবি, শনিবার বিহারের সমস্তিপুরে কংগ্রেস সভাপতির চপারে তল্লাশি চালানো হয়েছে। চপারে উঠে কমিশনের আধিকারিকরা তল্লাশি চালিয়েছেন। যদিও খাড়গের চপার থেকে প্রত্যাশিতভাবেই আপত্তিকর কিছু পাওয়া যায়নি।বিহার কংগ্রেসের প্রধান মুখপাত্র রাজেশ রাঠৌরের দাবি, সমস্তিপুরে খাড়গের হেলিকপ্টারে তল্লাশি চালানোর জন্য হাজির ছিলেন খোদ বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক। এর আগে কেরল এবং তামিলনাড়ুতে রাহুল গান্ধীর কপ্টার ও বেহালা ফ্লাইং ক্লাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারেও তল্লাশি চালানো হয়।
