মস্তিস্ক খেকো অ্যামিবার দাপট রাজ্যেও

0
196

কেরলে মস্তিস্ক খেকো অ্যামিবায় দাপটের মধ্যেই রাজ্যে ২০ জনের আক্রান্তের হদিশ মেলায় আতঙ্ক বাড়ছে। কেরলে ইতিমধ্যে ৭১ জন আক্রান্ত হয়েছেন। তাঁর মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে। এরাজ্যেও অন্তত ২০ জন আক্রান্তের হদিশ মিলেছে। যাদের মধ্যে ১৪ জন ভর্তি ছিলেন মল্লিকবাজার আইএনকে-তে। তাদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে। গত বছর এসএসকেএমে ভর্তি ছিলেন একজন রোগী।