গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Birbhum মহম্মদবাজারে মা-সন্তানদের খুনে গ্রেফতার প্রেমিক

    মহম্মদবাজারে মা-সন্তানদের খুনে গ্রেফতার প্রেমিক

    0
    285
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ২৪ ঘণ্টার মধ্যে মহম্মদবাজারে মা ও দুই সন্তানকে খুনের অভিযোগে প্রেমিককে ধরল পুলিশ। গ্রেফতার করা হয়েছে তার এক সঙ্গীকেও।

    বীরভূমের মহম্মদবাজারে দুই শিশু ও মাকে খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা। দফায় দফায় পথ অবরোধ করে বিক্ষোভ চলে। এরপরেই তদন্তে নেমে মল্লারপুর মাঠমহুলার বাসিন্দা নয়ন বিত্তাকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে মৃত লক্ষ্মীর সঙ্গে নয়নের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। খুনের পর সুনীল মির্ধা নয়নকে আশ্রয় দিয়েছিল। খুনের ঘটনার তদন্তে ৮ জনের একটি স্পেশাল টিম তৈরি করা হয়েছিল। নয়নকে জেরা করে পুলিশ জানতে পেরেছে ঘটনার দিন রাতে ওই লক্ষ্মীর বাড়িতে গিয়েছিল। কথাবার্তার মধ্যেই তাঁকে খুন করেন। এরপর তাঁর দুই সন্তানকেও খুন করে। এরপর সুনীলের বাড়িতে গিয়ে ওঠে নয়ন।

    এরপরেই মল্লারপুরের দিয়ারা গ্রাম থেকে নয়ন ও সুনীলকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে লক্ষ্মীর মোবাইলও। এদিকে খুনের ঘটনার পর মহম্মদবাজারের ওসি অরূপ কুমার দত্তকে সরানো হয়েছিল।

    oc-has-been-changed-in-mohammad-bazar-ps-of-birbhum-after-woman-and-her-two-children-killed-for-extra-marital-affair