মহাদেব অনলাইন গেমিং অ্যাপ : গ্রেফতার অভিনেতা সাহিল

0
203
Mahadev Online Gaming App  Arrested actor Sahil 1
Mahadev Online Gaming App Arrested actor Sahil 1
মহাদেব অনলাইন গেমিং অ্যাপের গড়াপেটা-কাণ্ডে এবার ছত্তীসগঢ় থেকে অভিনেতা সাহিল খানকে গ্রেফতার করেছে পুলিশ।কয়েক দিন আগেই মুম্বইয়ের উচ্চ আদালত অভিনেতার আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে।
তারপর থেকেই পলাতক সাহিল খান। গত বছর এই অললাইন গেমিং অ্যাপে গড়াপেটার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ তাঁকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদও করেছে মু্ম্বই পুলিশ।ঘটনায় অভিযুক্ত সাহিল খান অবশ্য বলেছেন, একজন তারকা হিসেবে তিনি কেবল ব্র্যান্ড প্রোমোটারয়ের কাজ করেছিলেন মাত্র। মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারি সম্পর্কে কিছুই তিনি জানতেন না। যদিও অভিনেতার এমন সাফাইকে গুরুত্ব দেয়নি আদালত।স্টাইল, এক্সকিউজ মি-র মতো ছবিতে অভিনয় করে দর্শকের নজরে এসেছিলেন তিনি। যদিও অভিনেতা হিসেবে তেমনভাবে নিজের জমি শক্ত করতে পারেননি সাহিল খান। প্রায় ১৫ হাজার কোটি টাকার আর্থিক প্রতারণার সঙ্গে নাম জড়িয়েছে সাহিল খানের। খবর, অনলাইন গেমিং অ্যাপের গড়াপেটা কাণ্ডে অভিযুক্তের তালিকায় রয়েছে মোট ৩১ জন নামজাদা ব্যক্তিত্বর নাম। তাদের মধ্যে ২৬ নম্বরে রয়েছে সাহিল খান। অভিনেতার বিরুদ্ধে অভিযোগ, ওই অ্যাপের মাধ্যমে নাকি বিপুল অঙ্কের টাকা লাভ করেছেন তিনি।