
মহানন্দার জল পান করতে নিষেধ করল শিলিগুড়ি কর্পোরেশন। মহানন্দা থেকে জল নিয়ে তা পরিশ্রুত করে পানীয় জল হিসেবে সরবরাহ করা হয় শহরে।
বুধবার সাংবাদিক করে মেয়র গৌতম দেব জানিয়েছেন গৃহস্থলী বা পানীয় জল হিসেবে ব্যবহার করা যবে না মহানন্দার জল। টেস্টিংয়ে জলের মান খারাপ বেরনোয় আপাতত ২ জুন পর্যন্ত নিষেধাজ্ঞা থাকছে। পুরসভার তরফে আপাতত পাউচে করে পানীয় জল সরবরাহ করা হবে। এদিকে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বলেছেন ১৫ দিন ধরে পুরসভার তরফে যে জল সরবরাহ করা হচ্ছিল তা কার্যত বিষ। ইতিমধ্যেই বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর অভিযোগ জলের গুণগত মান নিয়ে বারবার প্রশ্ন তোলা হলেও কর্ণপাত করেনি পুরসভা।







