প্রাণপ্রতিষ্ঠার প্রাক্কালে নবনির্মীত জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে পূর্ণাহুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করলেন আরতি, উড়ল ধ্বজা। বাজালেন কাঁসর। সঙ্গে ছিলেন পুরীর মন্দিরের সেবাইত রাজেশ দ্বৈতাপতি, ইসকনের সদস্য রাধারমণ দাস। যজ্ঞের সময় মুখ্যমন্ত্রীর পাশেই ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে মহাযজ্ঞ। কলিঙ্গ শৈলীতে তৈরি জগন্নাথদেবের মন্দিরটি পুরীর মন্দিরের আদলেই তৈরি। অক্ষয়তৃতীয়ার শুভলগ্নে বুধবার উদ্বোধন হবে। মঙ্গলবার মহাযজ্ঞে যোগ দিয়ে পূর্ণাহুতির পর মুখ্যমন্ত্রী বলেছেন সব ধর্ম-বর্ণের মানুষ এসেছেন। প্রত্যেকেই অতিথি।
গ্রাম থেকে শহর
News & Much More






