গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National মহারাষ্ট্রের জট কাটাতে সক্রিয় নির্মলা-রুপাণি

    মহারাষ্ট্রের জট কাটাতে সক্রিয় নির্মলা-রুপাণি

    0
    124
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    মহারাষ্ট্রের ভোটের ফলপ্রকাশের পর ১০ দিন হতে চলেছে। এখনও সরকার গঠন করতে পারেনি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়া মহাজুটি।
    সেই জট কাটাতে এবার কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপাণিকে পাঠিয়েছে। দুজনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিশ্বস্ত। তাদের মূল কাজ হল মহারাষ্ট্রের বিজেপি বিধায়কদের নেতা নির্বাচন করা। বিজেপি থেকে যদি মুখ্যমন্ত্রী হয়, তাহলে বিধায়কদের নেতা যিনি নির্বাচিত হবেন তিনিই মুখ্যমন্ত্রী পদে বসবেন। এই মুহূর্তে লড়াইয়ে দেবেন্দ্র ফড়ণবিসই এগিয়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে।তবে দলের নেতা নির্বাচন ছাড়াও দিল্লির দুই পর্যবেক্ষককে আরও যেটা করতে হবে, সেটা হল একনাথ শিন্ডেকে বোঝানো। ফের মহারাষ্ট্রের বিদায়ী মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, মানুষ মুখ্যমন্ত্রী হিসাবে তাঁকেই চাইছেন।
    আরও একটা বিষয় একনাথ শিন্ডে শিবির থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, দেবেন্দ্র ফড়ণবিসকে মুখ্যমন্ত্রী করে একনাথ শিন্ডের ছেলে শ্রীকান্তকে উপমুখ্যমন্ত্রী করার যে ছক করা হচ্ছিল, সেটাও তাদের জন্য গ্রহণযোগ্য নয়। শ্রীকান্ত শিন্ডে নিজেই বলছেন, এই ধরনের খবরে কোনও সত্যতা নেই।