গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ফড়ণবীসই, দাবি বিজেপি শীর্ষনেতার 

    মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ফড়ণবীসই, দাবি বিজেপি শীর্ষনেতার 

    0
    119
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কুর্সিতে ফিরতে চলেছেন দেবেন্দ্র ফড়নবিসই। বিজেপি ওই পদের জন্য তাঁর নাম ইতিমধ্যে চূড়ান্ত করে ফেলেছে। এমনটাই জানিয়েছেন বর্ষীয়ান এক বিজেপি নেতা।
    তিনি আরও জানিয়েছেন, আগামী দু’দিনের মধ্যে বিজেপির পরিষদীয় দলের বৈঠক হবে। তার পর মুখ্যমন্ত্রী হিসাবে নাম ঘোষণা করে দেওয়া হবে ফড়নবিসের।মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়েছে বিজেপি-শিন্ডেসেনা-এনসিপি -অজিত পওয়ার জোট মহাজুটি। তার পর থেকেই মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে বসবেন, তা নিয়ে শুরু হয় জল্পনা। বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন। বিজেপির তরফে ওই বৈঠককে ইতিবাচকবলে দাবি করা হলেও সেখান থেকে ফিরে সোজা সাতারায় গ্রামের বাড়িতে চলে যান শিন্ডে। রবিবার সাতারা থেকে মুম্বইয়ে ফিরেছেন শিন্ডে। জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে বসবেন, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে সোমবারই। আলোচনা চলছে।
    তবে এ বিষয়ে বিজেপির সিদ্ধান্তকে সমর্থন করবেন বলেই জানিয়েছেন তিনি। মহাজুটি’র আর এক শরিক এনসিপি নেতা অজিতও এর আগে জানিয়েছিলেন, বিজেপির কোনও নেতাই মুখ্যমন্ত্রী হচ্ছেন মহারাষ্ট্রে। তবে বাকি দুই শরিক দল পাবে উপমুখ্যমন্ত্রীর পদ।