মহারাষ্ট্রে ৫ ডিসেম্বর নতুন সরকারের সম্ভাবনা, এগিয়ে ফড়ণবিস

0
154
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
আগামী ৫ ডিসেম্বর মহারাষ্ট্রে মহায়ুতি জোটের নতুন সরকার গঠন করবে। দেবেন্দ্র ফড়নবিস পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। এমনই জানিয়েছেন প্রবীণ এক বিজেপি নেতা।
২৩ নভেম্বর মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মহায়ুতি জোট, একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা এবং অজিত পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি ২৮৮টি বিধানসভা আসনের মধ্যে ২৩০টি আসনে জয়ী হয়। এরমধ্যে বিজেপি পেয়েছে ১৩২টি আসন, শিবসেনা পেয়েছে ৫৭টি আসন এবং এনসিপি পেয়েছে ৪১টি আসন। এরপরেই একনাথ শিন্ডে স্পষ্ট করে দিয়েছেন যে তিনি পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে মনোনয়ন জমা দেবেন না। তাতেই প্রশ্ন উঠতে শুরু হয় কে হবেন মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী। এই নিয়ে শিণ্ডে, ফড়নবিশ এবং অজিত পাওয়ার বৃহস্পতিবার গভীর রাতে বিজেপি সভাপতি জে পি নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক হয়। এরপর শুক্রবার বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা ভেসতে যায়। জানা গিয়েছে, রবিবার ফের এই নিয়ে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই আবহে বিজেপি নেতা জানিয়ে দিলেন আগামী ৫ ডিসেম্বর নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রবীণ বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ মুখ্যমন্ত্রী হতে চলেছেন।