মহালয়ায় বাঁশদ্রোণীতে স্কুলছাত্রকে পিষল জেসিবি

0
285
মহালয়ার সকালে টিউশন পড়তে যাওয়ার সময় জেসিবির ধাক্কায় নবম শ্রেণির স্কুলছাত্রর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার প্রতিবাদে পুলিশকে ঘিরে রাস্তা অবরোধ করে ঘাতক জেসিবি-তে ভাঙচুর চালিয়েছে উত্তেজিত জনতা।
জানা গিয়েছে, বুধবার মহালয়ার সকালে কোচিং সেন্টার যাচ্ছিল এলাকারই নবম শ্রেণির ওই ছাত্র। মাটি কাটার সময় ওই জেসিবিটি ধাক্কা মারে ওই স্কুলছাত্রকে। ওই ছাত্রকে ঘটনাস্থল থেকে রক্তাক্ত হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। এরপরেই এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়ে। অভিযোগ, ওই এলাকায় দীর্ঘদিন থেকে রাস্তা খারাপ।  পুজোর মুখে তাড়াহুড়ো করে রাস্তা সারাইয়ের কাজ চলছিল। তার ফলেই এই দুর্ঘটনা। ঘটনাস্থলেই জেসিবি আটকে রেখে ভাঙচুর চালান স্থানীয়রা। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা পৌঁছতেই উত্তেজনা আরও বেড়ে যায়। স্থানীয়েরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান। এদিকে, মহালয়ার দিন গঙ্গাসাগরে তর্পণ করতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েছেন অন্তত ১২ জন। বুধবার সকালে ডায়মন্ড হারবারে ১১৭ নম্বর জাতীয় সড়কের ঘটনা। বেশ কয়েক জনের শারীরিক অবস্থা গুরুতর বলে খবর।