
গড়িয়ায় রাত দখলের কর্মসূচিতে এক মহিলাকে কটূক্তি করার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যখন মহিলারা প্রতিবাদে সামিল হন, তারই মধ্য়ে এক ব্যক্তি মহিলাকে কটূক্তি করে। বাকিরা ওই ব্যক্তিকে ধরে মারধর করতে থাকেন বলে অভিযোগ।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। উপস্থিত লোকজনের অভিযোগ, ওই ব্যক্তিকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। আর তাতেই ক্ষুব্ধ হয় জনতা।পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ। পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। নেতাজিনগর থানার পুলিশ এফআইআর দায়ের করছে। সিসিটিভি খতিয়ে দেখে চিহ্নিত করা হবে, কারা গাড়ি ভেঙেছে। এই ঘটনার পর গড়িয়ার ৬ নম্বর বাসস্ট্যান্ডের সামনে পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী। প্রচুর মহিলা পুলিশকর্মী মোতায়েন করা হয়।
