মহিলাকে ধর্ষণ-খুন, চাঞ্চল্য নদিয়ার ভীমপুরে  

0
302
মহিলাকে ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার ভীমপুরে।
জানা গিয়েছে, প্রতিদিনের মতো এই মহিলা তার ছোট ছেলেকে নিয়ে ঘরে ঘুমোচ্ছিলেন । কর্মসূত্রে তার স্বামী বিদেশে থাকেন বলে জানায় পরিবার । সেই সুযোগে পাশের গ্রামের অজ্ঞাত পরিচয় এক যুবক গভীর রাতে ওই মহিলার বাড়িতে ঢুকে এবং তাকে শারীরিক অত্যাচার করা হয় পাশাপাশি তার মাথায়ও আঘাত করা হয় বলে অভিযোগI এই ঘটনার পর  বৃহস্পতিবার সকালে শশুড়বাড়ির লোকজন ঘরে ঢুকে দেখে ওই মহিলা অচৈতন্য পড়ে রয়েছে। এরপর স্থানীয়রা মহিলাকে উদ্ধার করে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয় এবং অবস্থার অবনতি হওয়ায় পরবর্তীতে কলকাতায় এনআরএস হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই মহিলার।একজনকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।