মহিলাকে হেনস্থা, এএসআই জগদীশ ঘোষ ক্লোজ

0
584
Harassment of woman ASI Jagadish Ghosh Close
Harassment of woman ASI Jagadish Ghosh Close
একজন মহিলাকে হেনস্থার ঘটনায় কর্তব্যরত এএসআই জগদীশ ঘোষকে ক্লোজ করেছে  কোচবিহার জেলা পুলিশ। এপ্রসঙ্গে কোচবিহার জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানিয়েছেন , ওই আধিকারিককে ক্লেজ করা হয়েছে। করা হচ্ছে বিভাগীয় তদন্তও।
সোমবার এক মহিলাকে হেনস্থার অভিযোগ ওঠে তুফানগঞ্জ থানার এএসআই জগদীশ ঘোষের বিরুদ্ধে। এই ঘটনার ভিডিও সামনে আসতেই সমালোচনার ঝড় উঠে। ভিডিওতে দেখা যায় এক মহিলাকে গলা টিপে চুলের মুঠি ধরে পুলিশের গাড়িতে তুলছেন ওই পুলিশ আধিকারিক। সালিশি সভায় এক মহিলাকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল নেতার বিরুদ্ধে। থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ নেয়নি অভিযোগ। মঙ্গলবার অভিযুক্ত তৃণমূল নেতার শাস্তির দাবিতে নাটাবাড়ি দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে ধরনায় বসেন এক মহিলা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে তাঁকে তুলে দেয়। যদিও গ্রাম পঞ্চায়েতের প্রধানের দাবি বিষয়টি দেখা হবে এবং অভিযুক্ত জাহাঙ্গীর আলম তাদের দলের কর্মী নয় বলে দাবি করেছেন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান।