
আরজি করকাণ্ডের জেরে মহিলাদের সুরক্ষা এবং নিরাপত্তা নিয়ে ১৫ দফা নির্দেশিকা জারি করেছেন কলকাতা পুলিশ কমিশনার।
সিপি বিনীত গোয়েল জানিয়েছেন অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বৃদ্ধি করা থেকে সরকারি হাসপাতাল, হোম এবং মহিলা হস্টেলে নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করার ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন তিনি। মহিলাদের নিরাপত্তায় জিরো টলারেন্স নীতি নিয়েছে কলকাতা পুলিশ। বিশেষ করে এই ধরণের অপরাধে সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশরা যুক্ত থাকলে তাদের ক্ষেত্রেও জিরো টলারেন্স নীতি নেওয়া হবে। সিপি বিনীত গোয়েল জানিয়েছেন পুলিশের টহলদারি বৃদ্ধি করতে হবে এলাকায় এলাকায়। পাশাপাশি সিসি ক্যামেরার নজরদারি বৃদ্ধির ব্যাপারে জোর দিয়েছেন পুলিশ কমিশনার। যে সব জায়গায় সিসি ক্যামেরা নেই সেরকম জায়গা চিহ্নিত করে সেখানে পর্যাপ্ত ক্যামেরা বসানো হবে। এদিকে আরজি কর কাণ্ডের পর হাসপাতালের সাফাইকর্মী ও এজেন্সির কর্মীদের নির্দিষ্ট পোশাক পরার নির্দেশ দিয়েছে স্বাস্থ্যভবন। চুক্তিভিত্তিক কর্মীদের পরতে হবে নির্দিষ্ট পোশাক। সরকারি স্বাস্থ্যকর্মীদেরও পরতে হবে নির্দিষ্ট পোশাক পরতে হবে। গলায় ঝোলাতে হবে আই কার্ড। হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা বেসরকারি নিরাপত্তা সংস্থাকে শোকজ করেছে হাসপাতাল কর্তপক্ষ। সোমবার বেসরকারি নিরাপত্তা সংস্থার কর্তাদের তলব করা হযেে। ঘটনার দিন দায়িত্বে থাকা দুই নিরাপত্তাকর্মীকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।








