মহিলার শ্লীলতাহানিতে অভিযুক্ত জওয়ান, সরব তৃণমূল

0
392
MOHILAR SRILOTAHANI TE AVIJUKTO JAWAN SARAB TMC
MOHILAR SRILOTAHANI TE AVIJUKTO JAWAN SARAB TMC
বিএসএফ জওয়ানের বিরুদ্ধে মহিলার শ্লীলতাহানির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উলুবেড়িয়ায়। বিষয়টি নিয়ে সরব হয়েছে তৃণমূল।
দলের মন্ত্রী শশী পাঁজা বলেছেন তবে কি করে মানুষ বাহিনীর ওপর আস্থা রাখবে। অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তির দাবি তুলেছেন তিনি। মহিলার অভিযোগ রবিবার সকালে মর্নিং ওয়াকে যখন বেরিয়েছিলেন তখন ফাঁকাই ছিল রাস্তা। সেই সুযোগে এক বিএসএফ জওয়ান তাঁকে অশ্লীল ইঙ্গিত করেন। কুপ্রস্তাবও দেন বলে অভিযোগ। প্রতিবাদ করায় মহিলাকে জড়িয়ে ধরে চুমুও খেয়ে নেন বলে অভিযোগ। তখনই মহিলার চিৎকারে স্থানীয়রা অভিযুক্ত বিএসএফ জওয়ানকে ধরে ফেলেন। এরপরে ওই জওয়ানকে উলুবেড়িয়া পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এদিকে উলুবেড়িয়ার পর এবার হুগলির জাঙ্গিপাড়ায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে এক মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে।