মহিলা কনস্টেবলকে শ্লীলতাহানির চেষ্টা, গ্রেফতার পুলিশ আধিকারিক

0
828
ছবি সৌজন্যে : নিজস্ব

মহিলা কনস্টেবলকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার পুলিশ অফিসার। বিস্ফোরক অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে নদিয়াতে।

ইতিমধ্যেই অনিমেষ দাস নামে ওই পুলিশ অফিসারকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত কৃষ্ণনগর জেলা পুলিশের ডিআইবি পদে কর্মরত। সূত্রে খবর, মহিলা কনস্টেবলকে রাস্তার মধ্যেই শ্লীলতাহানির চেষ্টা করছিলেন ওই পুলিশ অফিসার। এরপরই চাকদহ থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থল থেকেই আটক করা হয় অনিমেষ দাসকে। জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত ২১ জানুয়ারি একই ঘটনায় নবদ্বীপ থানাতেও একটি অভিযোগ দায়ের করেন ওই মহিলা কনস্টেবল।

ধৃতের বিরুদ্ধে শ্লীলতাহানি, বেআইনিভাবে আটক, মারধর, ভয় দেখানো-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।