
লকেট চট্টোপাধ্যায়কেও নিক্কো পার্কের সামনে থেকে আটক করে পুলিশ। পরে অবশ্য ছেড়ে দেওয়া হয় লকেট চট্টোপাধ্যায়কে। এরপরেই করুণাময়ী থেকে হাতে প্রতীকী তালা নিয়ে মিছিল শুরু করে মহিলা মোর্চার সদস্যরা। কিন্তু মহিলা কমিশনের সামনে মিছিল আটকাতে ব্যারিকেড তৈরি করে পুলিশ। এরপর মহিলা কমিশনে ঢুকতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। বৃষ্টির মধ্যেই রাস্তায় বলে বিক্ষোভ শুরু করে মহিলা মোর্চা। স্লোগান ওঠে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ। পরে প্রতীকী তালা মহিলা কমিশনের গেটে লাগাতে গেলে ফের একপ্রস্ত বচসা হয় পুলিশের সঙ্গে। পরে কার্যত জোর করে প্রতীকী তালা ঝুলিয়ে দেন লকেট চট্টোপাধ্যায়, দেবশ্রী চৌধুরি অগ্নিমিত্রা পালরা। এরপরে বিজেপির ৫ প্রতিনিধি মহিলা কমিশনে গিয়ে ডেপুটেশন জমা দেয়। অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়রা বলেছেন আর জি করে এতবড় ঘটনার পরেও মুখে কুলুপ রাজ্য মহিলা কমিশনের। প্রশ্ন তুলেছেন এমন মহিলা কমিশনের কি প্রয়োজন। তাঁদের বক্তব্য মহিলাদের ভয় পাচ্ছেন মহিলা মুখ্যমন্ত্রী। আর জি করকাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী যে নাটক করছেন এটা সবাই বুঝে গিযেে। তাই যতক্ষণ না পর্যন্ত নির্যাতিতা বিচার পাবে, ততক্ষণ আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে মহিলা মোর্চা।
