মহিলা সব্জি বিক্রেতার গলা কেটে খুন, ছিনতাইও 

0
632
Female vegetable sellers throat cut killed robbed
Female vegetable sellers throat cut killed robbed
সবজি বিক্রেতা মহিলার গলার নলি কেটে কানের দুল ছিনতাই করে পালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের কাটাপুকুরিয়ায়। পুলিশ সূত্রে খবর মৃতা সবজি বিক্রেতা আরতি জানা পূর্ব মেদিনীপুরের কাটাপুকুরিয়ার বাসিন্দা।
জানা গিয়েছে, অন্যান্যদিনের মতো বুধবার সকালে পটাশপুর ১ নম্বর ব্লকের বাসিন্দারা নিজেরদের কাজে বের হন। তাঁরাই রাস্তার উপর মহিলার রক্তাক্ত গলাকাটা দেহ পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মঙ্গলবার রাতে কাজ সেরে ফেরার পথে দুষ্কৃতীদের কবলে পড়েছিলেন আরতি জানা। সেই সময় তাঁর টাকা পয়সা ও গয়না হাতিয়ে নেয় দুষ্কৃতীরা। মহিলা চিনে ফেলায় খুন খুনের কাণ্ড ঘটতে পারে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।