গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Video News মহেশতলা: বিধানসভা অচল করার হুঁশিয়ারি শুভেন্দুর

    মহেশতলা: বিধানসভা অচল করার হুঁশিয়ারি শুভেন্দুর

    0
    142

    মহেশতলা গোষ্ঠী সংঘর্ষ থামাতে ব্যর্থ হয়েছে পুলিশ। এই অভিযোগে ভবানীভবনে ডিজি রাজীব কুমারের সঙ্গে দেখা করতে গিয়ে ফিরতে হয়েছে শুভেন্দু অধিকারীকে। রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে দেখাই করলেন না ডিজি রাজীব কুমার। আর তাতেই ক্ষিপ্ত শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার বিধানসভা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন মালদা, মুর্শিদাবাদের মত মহেশতলাতেও পুলিশ ব্যর্থ হয়েছে। ওখানে আধাসামরিক বাহিনী মোতায়েনের দাবি তুলেছেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে অন্যান্য বিজেপি বিধায়করা ছাড়াও ছিলেন সাধুসন্তরা। ভবানীভবনের সামনে থেকে ক্ষোভ উগরে দিয়ে বলেছেন মহেশতলায় নিচুতলার পুলিশকর্মীরা মার খাচ্ছেন, ১২ টা পুলিশের গাড়ি পুড়িয়েছে। আর ভবানীভবনে ঠান্ডা ঘরে বসে রয়েছেন ডিজি রাজীব কুমার। কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেছেন এখানে ডিজির কাছে ভদ্রভাবে দেখা করতে এসেছিলেন। বলতে চেয়েছিলেন প্যারামিলিটারি চাওয়ার জন্য। কিন্তু ডিজি দেখাই করেননি। এর হিসেব পরে পাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। এই ইস্যুতে তিনি যে আদালতের দ্বারস্থ হবেন কার্যত তারই ইঙ্গিত দিয়েছেন।