মুশিদাবাদ ও মহেশতলায় গোষ্ঠীসংঘর্ষকাণ্ডের আঁচ বিধানসভাতেও। দুটি ঘটনায় জোড়া মুলতুবি প্রস্তাব আনে বিজেপি। মুলতুবি প্রস্তাব পেশ হলেও আলোচনার দাবি খারিজ করেন স্পিকার। এরপরেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। প্রায় ৫০ মিনিট এভাবে বিক্ষোভদেখানোর পর বিধানসভার থেকে তুলসি মঞ্চ মাথায় নিয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা হেঁটে রাজভবনে গিয়েছেন। রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে মহেশতলাকাণ্ড নিয়ে অভিযোগ জানিয়েছেন।
গ্রাম থেকে শহর
News & Much More







