গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Newsdesk মাওবাদী যোগে এনআইএ হানা, বাজেয়াপ্ত মোবাইল-হার্ডডিস্ক-ল্যাপটপ

    মাওবাদী যোগে এনআইএ হানা, বাজেয়াপ্ত মোবাইল-হার্ডডিস্ক-ল্যাপটপ

    0
    169
    মাওবাদী যোগে পানিহাটি, আসানসোল সহ রাজ্যের ১০ ঠিকানায় তল্লাশিতে মোবাইল, হার্ডডিস্ক, ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে এনআইএ। মঙ্গলবার সকালে আসানসোলের ডিসেরগড় এবং পানিহাটির পল্লিশ্রী এলাকায় রাজ্য পুলিশের এসটিএফের সঙ্গে নিয়ে হানা দেয় এনআইএ।
    ছত্তিশগড়ের মাওবাদীদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে শুধু পানিহাটি, আসানসোল নয়, রাজ্যের আরও ১০ জায়গায় একযোগে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ঠাকুরপুকুরের মহেশতলা ব্লকের কালীতলা আশুতিনগরেও বাসু নস্কর নামে এক ব্যক্তির বাড়িতেও পৌঁছে যায় এনআইএ। সেখানথেকেই ৫টি মোবাইল এবং বেশকিছু নথি নিয়ে গিয়েছে তদন্তকারী অফিসাররা। জানা গিয়েছে আসানসোলের বাড়ি ভাড়া নিয়ে থাকতেন দই সমাজকর্মী সুদীপ্তা পাল এবং শিপ্রা চক্রবর্তী। বছর পাঁচেক আগে শিপ্রা চক্রবর্তী পানিহাটির পল্লিশ্রী এলাকায় চলে যান। মঙ্গলবার সেখানেও হানা দেয় এনআইএ, এসটিএফ। সকাল ৬ টা থেকে ৪ ঘণ্টা দুই ঠিকানায় তল্লাশি চালায় এনআইএ। সুদীপ্তার বাড়ি থেকে কম্পিউটারের হার্ডডিস্ক বাজেয়াপ্ত করেছে এনআইএ। অন্যদিকে পানিহাটিতে শিপ্রায় বাড়ি থেকে ফোন এবং ল্যাপটপ নিয়ে গিয়েছে তদন্তকারী অফিসাররা। এলাকায় সমাজকর্মী বলে পরিচিত সুদীপ্তা এবং শিপ্রা। কয়লাখানির শ্রমিকদের অধিকারের দাবি নিয়ে কাজ করতেন। অধিকার নামে একটি সংগঠনের যুক্ত ছিলেন তাঁরা। পরে মজদুর অধিকার নামে একটি সংগঠন শুরু করেন। ২০২২-এ প্রশান্ত বসু নামে এক জনকে গ্রেফতার করেছে এনআইএ। সেই সূত্রেই অভিযান বলে খবর।