মাছ উৎসবে দিলীপ-তাপস, তোপ মমতাকে

0
64

ভোটের পরেও চর্চায় মাছ রাজনীতি। আমহার্স্ট স্ট্রিটে বিজেপির মাছ উৎসবে যোগ দিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগে সরব হয়েছেন দিলীপ ঘোষ, তাপস রায়। মমতার মিথ্যচার মানুষকে বিভ্রান্ত করেছে। বিজেপি শাসিত রাজ্য থেকে মাছ না এলে বাঙালিরা মাছ খেতে পারতেন না। ডিমও জুটত না। ১৫ বছর ক্ষমতায় থাকলেও বাঙালিদের অন্যতম প্রিয় খাদ্য মাছের জোগান নিয়ে কোনও সদিচ্ছাই ছিল না। মাছ বা ডিমে বাঙালিকে সয়ংসম্পূর্ণ করতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়।