মাঝরাতে তালিকা কেন, প্রশ্ন মমতার

0
101

মাঝরাতে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি বিচারকরা ৭ দিন আগে কাজ শেষ করে দিয়েছেন। তারপরেও কেন তালিকা প্রকাশ করতে এত দেরি হল। প্রশ্ন তুলেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন একতরফাভাবে কোন রাজনৈতিক দলের নাম ঢোকানো হয়েছে, তালিকা বেরলেই বোঝা যাবে। তাঁর অভিযোগ এখনও মানুষ জানতেই পারছেন না তালিকায় নাম আছে কিনা।