মাটিগাড়ায় জমি দখলের অভিযোগ, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ মিশন

0
565
SILIGURI RAMKRISHNA MISSION ER JOMI DOKHOL
SILIGURI RAMKRISHNA MISSION ER JOMI DOKHOL

শালুগাড়ার পর মাটিগাড়ায় রামকৃষ্ণ মঠ ও মিশনের জমি দখলের অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখে জমি উদ্ধারের আর্জি জানানো হয়েছে রামকৃষ্ণ মঠ ও মিশনের তরফে।

শুক্রবার শিলিগুড়ির মেয়র গৌতম দেবের সঙ্গে দেখা করে পদক্ষেপের আর্জি জানিয়েছেন মহারাজরা। জানা গিয়েছে শিলিগুড়ি লাগোয়া মাটিগাড়ায় রামকৃষ্ণ মঠ ও মিশনের ১০ একর জমি রয়েছে। জমি কারবারিরা জাল দলিল বানিয়েও ফেলেছে, অভিযোগ করেছেন মিশন কর্তৃপক্ষ। এর আগে ১৯ মে শালুগাড়ায় মিশনের জমি দখলের অভিযোগ ওঠে। সেই ঘটনায় ৭ জনকে গ্রেফতার করে পুলিশ।