
মাটির ছেলে কেষ্ট, কাউকেই ফেরাতো না। বোলপুরের তৃণমূল প্রার্থী অসিত মালের প্রচারে গিয়ে আউশগ্রামের সভা থেকে ফের একবার অনুব্রত মণ্ডলের প্রশংসা মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়।
কেষ্টকে মাটির ছেলে বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কোনও দিন গরিব মানুষকে বিনা সাহায্যে ফিরিয়ে দিতেন না কেষ্ট। কেউ তাঁর কাছে হাত পাতলে যতটা সম্ভব সাহায্য করতেন। কেষ্টর বিরুদ্ধে কী মামলা রয়েছে, কী অগুণ রয়েছে তা জানেন না বলে আইন আইনের পথে চলবে বলে জানিয়েছেন। অনুব্রতর স্মৃতিচারণ করতে গিয়ে মমতা বলেছেন বীরভূমে একাধিক প্রশাসনিক বৈঠকে করতে গিয়ে দেখেছেন অনুব্রত কী কাজ করতেন। প্রতি ভোটে কেষ্টকে নজরবন্দি করে রাখা হত যাতে ভোটের দিন বেরতে না পারে। বুধবারও অনুব্রতর গ্রেফতারিতে চক্রান্তের অভিযোগ করে মন্ত্রী চন্দ্রনাথের বাড়িতে ইডির হানা নিয়ে সরব হয়েছেন তৃণমূল নেত্রী।









