মাঠে তরুণীর গলার নলি কাটা দেহ

0
923
bardhaman e torunir gola kata deho
bardhaman e torunir gola kata deho

মাঠ থেকে তরুণীর গলার নলি কাটা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমানের নান্দুরের ঝাপানতলা এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম প্রিয়াঙ্কা হাঁসদা।

স্থানীয় সূত্রে খবর, দু’বছর আগে বেঙ্গালুরুর শপিং মলে সেলস্ -র কাজ করতে গিয়েছিল প্রিয়াঙ্কা। দু’দিন আগে সে তাঁর গ্রামের বাড়ি বর্ধমানের নান্দুরের ঝাপানতলায় ফেরে। এরপরই বুধবার সন্ধ্যায় প্রিয়াঙ্কা বাথরুমে যাওয়ার নাম করে বাড়ি থেকে মোবাইল নিয়ে বের হয়। তবে দীর্ঘক্ষণ যাবৎ সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরবর্তীতে বাড়ি থেকে ১০০ মিটারের মধ্যেই মাঠে তাঁর গলার নলি কাটা দেহ উদ্ধার হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বর্ধমান থানা ও শক্তিগড় থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।