মাতৃত্বকালীন ছুটি পাবেন সারোগেট মায়েরা

0
256
Surrogate mothers will get maternity leave
Surrogate mothers will get maternity leave
সন্তান পালনের জন্য এবার সারোগেট মায়েরাও মাতৃত্বকালীন ১৮০ দিনের ছুটি পাবেন। এক্ষেত্রে মায়েদের পাশাপাশি পিতৃত্বকালীন ছুটি পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মী বাবারাও। 
সেন্ট্রাল সিভিল সার্ভিস (ছুটি) ১৯৭২ অধিনিয়মে রদবদল সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। যেখানে সারোগেট পদ্ধতিতে মা হওয়া সরকারি কর্মীদের উদ্দেশে জানিয়ে দেওয়া হয়েছে, এখন থেকে অন্যান্য মায়েদের পাশাপাশি সারোগেট মায়েরাও সন্তান জন্মানোর পর তার লালনপালনের জন্য বাকি মায়েদের মতোই ১৮০ দিনের ছুটি পাবেন। তবে সেক্ষেত্রে একটি শর্ত রেখেছে সরকার। বলা হয়েছে, দুই সন্তান পর্যন্তই পাওয়া যাবে এই বিশেষ ছুটি। যদি কেউ তৃতীয় সন্তানের জন্ম দেন সেক্ষেত্রে এই ছুটি আর পাওয়া যাবে না।পাশাপাশি পুরুষদের ক্ষেত্রেও পিতৃত্বকালীন ছুটির নতুন নিয়ম চালু করা হয়েছে কেন্দ্রের তরফে। নির্দেশিকায় বলা হয়েছে, যদি কোনও ব্যক্তি সারোগেট পদ্ধতিতে বাবা হন সেক্ষেত্রে বাকিদের মতো পিতৃত্বকালীন ছুটি পাবেন তারাও। সন্তান জন্মের ৬ মাসের মধ্যে ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি বরাদ্দ থাকবে বাবাদের জন্যও। এখানেও একই শর্ত দেওয়া হয়েছে সরকারের তরফে।