মাতৃহারা কংগ্রেস নেতার বাড়িতে দিলীপ ঘোষ 

0
363
Dilip Ghosh at home of motherless Congress leader
Dilip Ghosh at home of motherless Congress leader

একদিকে যখন পশ্চিমবঙ্গের রাজনীতি তে জারি কুকথার স্রোত, সেখানে কংগ্রেস নেতার মাতৃবিয়োগের খবর পেয়ে বাড়িতে হাজির হয়েছেন বর্ধমান-দুর্গাপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।লোকসভা নির্বাচনের আবহে এই সৌজন্যের রাজনীতি দেখে মুগ্ধ শিল্পাঞ্চল।

মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তীর মা রাধারানী চক্রবর্তী গত হন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। সোমবারই কংগ্রেসের জেলা সভাপতিকে সমবেদনা জানাতে দেবেশ চক্রবর্তীর দুর্গাপুরের সেপকো টাউনশিপের বাড়িতে পৌঁছান পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। এরপর বুধবার সকালেই কংগ্রেস নেতার পাশে থাকার বার্তা দিতে তাঁর বাড়িতে পৌঁছে যান বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বেশ কিছুক্ষণ তিনি ছিলেন দেবেশ  চক্রবর্তীর বাড়ি। তারপরেই দিলীপ ঘোষ বলেছেন, তিনি সৌজন্যটাকে ধরে রেখেছেন। এটা হওয়া উচিত। সমাজে আছেন, সুখে দুঃখে না থাকলে কীসের সমাজ। দেবেশ চক্রবর্তীও বলেছেন, দিলীপ ঘোষ তাঁকে ও পরিবারকে সমবেদনা জানিয়েছেন। তিনিও মায়ের শ্রাদ্ধর দিন আসার আমন্ত্রণ জানিয়েছেন।