মাদকাসক্তদের মূলস্রোতে ফেরাতে পদক্ষেপ : মোদী 

0
206
rassia r por ukraine sofore modi
rassia r por ukraine sofore modi
মাদকাসক্তদের মূলস্রোতে ফেরাতে বিশেষ সেন্টার খুলেছে কেন্দ্রীয় সরকার। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রবিবার মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, সম্প্রতিই সরকার মানস নামে একটি বিশেষ সেন্টার খুলেছে। এই কেন্দ্রে নেশা মুক্তিতে সাহায্য করবে।সরকারের তরফে ১৯৩৩ হেল্পলাইনও চালু করা হয়েছে। এই নম্বরে ফোন করে যে কেউ পুনর্বাসন সংক্রান্ত তথ্য বা পরামর্শ চাইতে পারেন।একই সঙ্গে খাদিজাত সামগ্রী বিক্রির পরিমাণ নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছেন, খাদি গ্রামীণ শিল্পের টার্নওভার দেড় লাখ কোটি টাকা ছাড়িয়েছে এই প্রথমবার। খাদির বিক্রি বেড়েছে ৪০০ শতাংশ। এই বিক্রি বৃদ্ধির বিষয়টি চাকরির ক্ষেত্রকেও প্রশস্ত করছে।প্রধানমন্ত্রীর কথায়, নিজের সংস্কৃতি নিয়ে গর্ববোধ করলেই দেশ এগিয়ে যেতে পারবে। দেশেও একাধিক পদক্ষেপ করা হচ্ছে। এমনই একটি প্রকল্প হল প্রজেক্ট পরী, যার অর্থ হল পাবলিক আর্ট অব ইন্ডিয়া। উদাহরণ হিসাবে বলা যেতে পারে দিল্লির ভারত মণ্ডপম, যেখানে দেশের বিভিন্ন প্রান্তের শিল্পকলা ফুটিয়ে তোলা হয়েছে। প্রধানমন্ত্রী কলা ও সংস্কৃতিপ্রেমীদের কাছে অনুরোধ করেছেন এই উদ্যোগে আরও অংশ নিতে।