
ব্রাউন সুগার সহ এক সিভিক এক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে।পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম কিশোর রায়।
তিনি বানারহাট থানায় নিযুক্ত ছিলেন। যদিও – চলতি মাসের ১৬ তারিখ অনৈতিক কাজের অভিযোগে তাঁকে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়। জানা গিয়েছে, জলপাইগুড়ি শহর সংলগ্ন বালাপাড়া এলাকায় বৃহস্পতিবার বিকেলে তিস্তার বাঁধের পাশে নির্জন জায়গায় ব্রাউন সুগারের নেশা করার সময় স্থানীয় বাসিন্দারা কিশোর এবং সমীরকে হাতেনাতে ধরে ফেলেন।ধৃতদের কাছ থেকে দেড় গ্রাম ব্রাউন সুগার এবং কিছু নেশার ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের কাছে কিশোর স্বীকার করেন যে, তিনি স্টেশন এলাকা থেকে ব্রাউন সুগার কিনেছিলেন। স্থানীয়রা কোতোয়ালি থানায় খবর দিলে পুলিশ গিয়ে দু’জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
