মানসের ছোট মন্তব্যে তোলপাড়

0
177

মদন মিত্র-র মন্তব্যে অস্বস্তিতে পড়েছে তৃণমূল। শোকজও করা হয়েছে তাঁকে। কসবাকাণ্ডের আবহে এবার সেচমন্ত্রী মানস ভুঁইয়া ছোট ঘটনা বলে বিকর্ত বাড়িয়েছেন। কলকাতা মেডিক্যাল কলেজের অনুষ্ঠানে চিকিৎসক মন্ত্রী মানস ভূঁইয় বলেছেন ছোট ঘটনা ঘটলেই গেল গেল রব ওঠে। কী সর্বনাশ। এই ঘটনা তো আকছার ঘটছে। নিজের ফ্যামিলিতেও ঘটে। স্বামী স্ত্রীকে মেরে দিচ্ছে বালিশ চাপা দিয়ে। স্ত্রী প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে স্বামীকে পাহাড় থেকে ঠেলে ফেলে দিচ্ছে। মন্তব্য পোস্ট করে মানস ভূঁইয়া কসবাকান্ডকে ছোট ঘটনা বলেছেন বলে বিজেপি আক্রমণ করতেই সেচমন্ত্রী মানস ভুঁইয়ার পাল্টা দাবি ‘ভিন্ন ঘটনা সম্পর্কে তিনি এমন মন্তব্য করেছিলেন। তাঁর এই মন্তব্যের সঙ্গে কসবার ক নেই। ডাক্তার মানস ভুইয়া হিসেবে কসবার ল’কলেজে যা ঘটনা ঘটেছে তার নিন্দ করেছেন।