মানিক-র জামিনে বিজয় উল্লাস নদিয়ার পলাশিপাড়ায় 

0
273
মানিক ভট্টাচার্যের জামিনের খবরে আনন্দে মেতে উঠেছেন নদিয়ার পলাশিপাড়ার তৃণমূলের কর্মী সমর্থকরা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির দায়ের করা মামলায় কলকাতা হাইকোর্টে জামিন পেয়েছেন পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক তথা তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য।
সেই খবর নদিয়ার পলাশিপাড়ায় পৌঁছতেই আনন্দে মেতে উঠেছেন তৃণমূলের নেতারা। সবুজ আবির উড়িয়ে, বাজি ফাটিয়ে বিজয় উল্লাসে মেতেছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে, তাতে মালা পরিয়ে এলাকায় মিছিল করেছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। এর আগে অনুব্রত মণ্ডলের মেয়ের জামিনের খবরে বীরভূমের নানুরের আটকুলা গ্রামবাসীদের পাতপুরে মাংস, ভাত খাইয়েছিল তৃণমূল।