
উত্তরবঙ্গকে উত্তর-পূর্ব উন্নয়ন পর্ষদের সঙ্গে অন্তর্ভুক্ত করার সুকান্ত মজুমদারের প্রস্তাবকে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা বলে আক্রমণ করেছেন কার্শিয়াংয়ে বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। তাঁর দাবি ২০২৬-র ভোটের কথা মাথায় রেখে উত্তরবঙ্গের মানুষকে বিভ্রান্ত করছেন সুকান্ত মজুমদার।
চ্যালেঞ্জের সুরে বলেছেন পারলে রাজ্যভাগ করে দেখান, মিথ্যে প্রচার করে রাজনীতি করা ঠিক নয়। তিনি আরও বলেছেন উত্তরবঙ্গ নিয়ে সুকান্ত মজুমদারের মন্তব্য অবাস্তব। যা কোনওদিনও সম্ভব নয়। বিষ্ণুপ্রসাদ শর্মার কথায় লোকসভার ভোটে হতাশা থেকে এমন মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি। এদিকে সুকান্ত মজুমদারের বক্তব্যকে সমর্থন করে উত্তরবঙ্গের আরেক বিধায়ক শঙ্কর ঘোষ বলেছেন অর্থনীতি থেকে শিল্প, শিক্ষা থেকে স্বাস্থ্য, সবকিছুতেই উত্তরবঙ্গকে ধারাবাহিকভাবে বঞ্চিত করে রেখেছে তৃণমূল। ফলে স্বাভাবিকভাবে উত্তরবঙ্গকে বাড়তি গুরুত্ব দেওয়ার কথা বলেছেন সুকান্ত মজুমদার।









