
ডিভিসিকে মানুষ মারা সংস্থা বলে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের বোলপুরে প্রশাসনিক বৈঠকে ফের একবার রাজ্যে বন্যার জন্য দামোদর ভ্যালি কর্পোরেশনকে কাঠগড়ায় তুলেছেন।
তাঁর দাবি প্রতিবছর জল ছেড়ে ম্যান মেড বন্যা তৈরি করা হয়। আবারও বলেছেন পশ্চিমবঙ্গে বর্ষার কারণে বন্যা হয় না। ডিভিসির জলে বানভাসী হয়। তিনি বলেছেন বন্যায় এখনও পর্যন্ত ২৮ জন মারা গিয়েছেন। সুর চড়িয়ে বলেছেন ড্রেজিং করে না বছরের পর বছর। জল ছেড়ে মানুষ মারছে। একসঙ্গে ৫ লাখ কিউসেক জল ছাড়লে মাটি সহ্য করবে কি করে। কৃষকদের জমি, শস্য নষ্ট হয়েছে। এমন মানুষ মারা সংস্থার কোনও প্রয়োজন নেই।
