মঙ্গলবার সন্ধে বা রাতে অন্ধ্রপ্রদেশের মছলিপত্তলম এবং কলিঙ্গপত্তনমের মাঝে কাকিনাড়ায় ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় মান্থার। ওই সময় ঝড়ে গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার। তার প্রভাব পড়তে চলেছে বাংলাতে। বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ইতিমধ্যে কলকাতা সহ উপকূলবর্তী এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি শুরু হয়েছে। সোমবার কলকাতা, হাওড়া, হুগলি দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে। কোনও জেলায় সতর্কতা জারি করার মত পরিস্থিতি তৈরি হয়নি। মঙ্গলবার ঘূর্ণিঝড়ের আছড়ে পড়ার দিনে দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গ্রাম থেকে শহর
News & Much More
