মারকুইস স্ট্রিটে মিষ্টিমুখ, বিজয় উল্লাস বাংলাদেশিদের

0
250
BANGLADESI DER MISHTI MUKH
BANGLADESI DER MISHTI MUKH
শেখ হাসিনা বাংলাদেশ ছাড়তে কলকাতার মারকুইস স্ট্রিটে উচ্ছ্বাসে মেতেছেন বাংলাদেশীরা। মিষ্টিমুখ, কোলাকুলি করে বিজয় উৎসবে মেতেছেন তাঁরা।
উৎসাহীরা বলছেন শেখ হাসিনা সরকার যেভাবে ছাত্রদের আন্দোলন প্রতিহত করতে চেয়েছিলেন। সাধারণ মানুষ তার জবাব দিয়েছেন। বাংলাদেশ থেকে যাঁরা কলকাতায় আসেন তাঁদের একটা বড় অংশ থাকেন মারকুইস স্ট্রিটে। কেউ চিকিত্সার প্রয়োজনে, কেউ আবার স্রেফ কলকাতায় ঘুরতে। সোমবার তাঁরাই পথে নেমে আনন্দ উল্লাসে মেতেছেন। অন্যদিকে অশান্তি হিংসার জেরে যারা এতদিন ভারতে আটকে পড়েছিলেন। সেই সমস্ত বাংলাদেশিরা শেখ হাসিনার ইস্তফার পর দেশে ফেরার জন্য বস্ত হয়ে পড়েছেন। কিন্তু উদ্ভত পরিস্থিতিতে বিমান, বাস, ট্রেন বাতিল করে দেওয়ায়  সমস্যায় পড়েছেন কলকাতায় আটকে পড়া বাংলাদেশীরা।