মারছে তৃণমূল, মরছেও তৃণমূল: শমীক

0
69

মারছে তৃণমূল, মরছেও তণমূল। হাওড়ার বালিতে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে গুলি চালানোর ঘটনায় এভাবেই খোঁচা দিয়েছেন শমীক ভট্টাচার্য। রাজ্য বিজেপির সভাপতি বলেছেন দুষ্কৃতীরা মনে করছে তৃণমূল সরকারই তাদের সরকার। আর সরকার নিজেই সার্টিফিকেট দিয়ে প্রমাণ করছে দুষ্কৃতীদের পাশে রয়েছে। শমীক ভট্টাচার্য-র কথায় তৃণমলের একটাই উদ্দেশ্য, বুথে লিড।