মার্চেই ভারত সফরে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী লুক্সন

0
136
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

আগামী ১৬ থেকে ২০ মার্চ পাঁচ দিনের ভারত সফরে আসছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন।

নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি, ব্যবসা এবং বিনিয়োগ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে আধিকারিকদের নিয়ে যোগ দেবেন লুক্সন। ১৭ মার্চ দশম রাইসিনা ডায়লগ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন তিনি। প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পর এটাই তাঁর প্রথম ভারত সফর হতে চলেছে। এই সফরে ১৯ মার্চ মুম্বাইতে যাবেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলে জানানো হয়েছে ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে।

পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে তাঁর সঙ্গে সাক্ষাৎও করবেন প্রধানমন্ত্রী লুক্সন খবর বিদেশমন্ত্রক সূত্রে