গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata মার্চের শুরুতেই তাপমান বৃদ্ধি, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

    মার্চের শুরুতেই তাপমান বৃদ্ধি, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

    0
    151
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    মার্চের শুরু থেকেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করে দিয়েছে। আগামী সপ্তাহের শুরুতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে যেতে পারে।

    বাতাসে হালকা শীতের আমেজ থাকলেও, ধীরে ধীরে গরম পড়ছে। পশ্চিমী ঝঞ্ঝার দরুণ সপ্তাহান্তে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় সকালে দিকে হালকা কুয়াশা রয়েছে। রবিবার থেকে সম্পূর্ণ পরিষ্কার আকাশ থাকবে। দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাত হতে পারে।

    রবিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে দাজিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলায়।