
গাজায় প্যালেস্টাইনীদের উপর ইজরায়েলের লাগাতার হামলার প্রতিবাদে বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রতিবাদ মিছিল করেছে লাখ লাখ জনতা। মিছিল থেকে লক্ষাধিক কণ্ঠে স্লোগান উঠেছে ফ্রি ফ্রি প্যালেস্টাইন। মার্চ ফর গাজা গণজমায়েত কর্মসূচিতে যোগ দিতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিপুল মানুষ সোহরাওয়ার্দী উদ্যানের দিকে গিয়েছেন। যারফলে শাহবাগ ও আশপাশে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
দুপুরে মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, বিজয় সরণি, ফার্মগেট, বাংলামোটর ও শাহবাগ এলাকা হয়ে খণ্ড খণ্ড মিছিল সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যেতে দেখা গেছে। পিকআপ ভ্যানে করে তরুণদের স্লোগান দিতে দিকে উদ্যানের দিকে যেতে দেখা গেছে। তেজগাঁও ও খিলগাঁও এলাকায় প্রচুর মানুষকে ট্রেনের ছাদে চড়ে মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য আসতে দেখা গেছে।
