মালদায় আইআইটি-র কৃতি ছাত্রের বাড়িতে দিলীপ 

0
352
Dileep at IIT students home in Malda
Dileep at IIT students home in Malda
মালদার ইংরেজবাজারে আইআইটি-র প্রবেশিকা পরীক্ষায় সাফল্য পাওয়া ছাত্র অভিজিৎ রায়ের বাড়িতে বিজেপি নেতা দিলীপ ঘোষ।
সোমবার সকালে মালদার ইংরেজবাজারের গ্রীন পার্ক মনসাতলা এলাকার বাসিন্দা অভিজিৎ রায়ের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সবরকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। পাশাপাশি খড়্গপুরে ওই ছাত্রের পড়াশোনা করতে যাতে কোন অসুবিধা না হয় তার প্রতিশ্রুতি ও দিয়েছেন দিলীপ ঘোষ। জানা গিয়েছে, অভিজিৎ-র দাদু কয়লা বিক্রি করে ও টোটো চালিয়ে মানুষ করেছেন তাঁকে। বাবা নিখোঁজ এবং মা মানসিকভাবে ভারসাম্যহীন। দিলীপ ঘোষ ওই ছাত্রের বাড়িতে যাওয়ায় খুশি ছাত্রের পরিবার।