মালদায় আক্রান্ত চিকিৎসক ও নার্সরা, গ্রেফতার তৃণমূল নেতা

0
349
MALDA A AKRANTO DOCTOR NURSE GREFTAR TMC NETA
MALDA A AKRANTO DOCTOR NURSE GREFTAR TMC NETA

হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে রাতে কর্তব্যরত চিকিৎসক এবং নার্সদেরকে মারধর ও খুনের হুমকি দেওয়ার অভিযোগে ১ তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, আর জি করের ঘটনার প্রতিবাদে যখন সোচ্চার গোটা দেশ, এই আবহেই মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে রাতে কর্তব্যরত চিকিৎসক এবং নার্সদের ওপর হামলা চালিয়েছে অভিনাশ দাস নামে স্থানীয় এক তৃণমূল নেতা।

রাত এগারোটা নাগাদ নার্সিংহোমে ঢুকে আচমকাই কর্তব্যরত নার্সদের দিকে অশ্লীল ভাষায় আক্রমণ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। মেডিক্যাল অফিসার প্রভাকর সাহা এই ঘটনার প্রতিবাদ করলে তাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে। নার্সিংহোমে উপস্থিত চিকিৎসক এবং জিডিএ কর্মীরা ওই নেতাকে আটকে দিয়েছেন। এরপরই হরিশ্চন্দ্রপুর থানায় খবর দিলে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঙ্গে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে। আর এই ঘটনার পরে প্রশ্ন উঠতে শুরু করেছে জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালেও চিকিৎসক স্বাস্থ্য-কর্মীদের কোনও নিরাপত্তা নেই। আতঙ্কে রয়েছেন নার্স ও চিকিৎসকরা। ইতিমধ্যেই হাসপাতালের পক্ষ থেকে হরিশ্চন্দ্রপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, অভিযুক্তকোর জি করের ঘটনার প্রতিবাদে পথে নামতেও দেখা গিয়েছে। আর এতেই সরব হয়েছেন বিরোধীরাও। অবিলম্বে ওই নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন বিরোধীরা।