
রাজ্যে মাৎস্যন্যায় অবস্থা চলছে। মালদার বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে স্থানীয়দের অবরোধে পুলিশের গুলি চালানোর অভিযোগে এভাবেই আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার।
তিনি বলেছেন মালদার ঘটনা অত্যন্ত মর্মান্তিক। পাশাপাশি বারবার বিভিন্ন জায়গায় আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা যেভাবে বাড়ছে তাতে এটাই প্রমাণ হচ্ছে পুলিশের ওপর আস্থা হারাচ্ছে মানুষ। একইসঙ্গে বিদ্যুতের মাশুল বৃদ্ধি তারওপরে বারবার লোডশেডিংয়ে মানুষ অতিষ্ট হয়ে উঠেছে। মালদায় পুলিশের গুলি চালানোর অভিযোগের নিন্দা করে সিপিএম নেতা সুজন চক্রবর্তী পুলিশকে টিগার হ্যাপি বলে আক্রমণ করেছেন। বিদ্যুতের বেশি মাশুল দিয়েও বিদ্যুৎ না মেলায় মানুষের বিক্ষোভ করা স্বাভাবিক। কিন্তু গুলি চালানোর ঘটনা কাঙ্খিত নয়। বাইট: সুজন। এদিকে গুলি চালানোর ঘটনা মেনে নিয়েছেন মালদার তৃণমূল নেত্রী তথা উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তবে তিনি এটাও বলেছেন প্রচন্ড গরমে ঘনঘন লোডশেডিং হলে মানুষের কষ্ট হয় ঠিকই তারজন্য আইন হাতে নেওয়া উচিত নয়।
