মালদায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ, কোচবিহারে আটক ২ বিধায়ক 

0
303
Trinamool BJP clash in Malda 2 MLAs arrested in Cooch Behar
Trinamool BJP clash in Malda 2 MLAs arrested in Cooch Behar

বিজেপির ডাকা ১২ ঘণ্টার বাংলা বনধ ঘিরে রণক্ষেত্রর চেহারা নিয়েছে মালদায়। পুলিশের সামনেই বিজেপি ও তৃণমূলের কর্মী সমর্থকরা একে ওপরের বিরুদ্ধে ধস্তাধস্তি, ঠেলাঠেলিতে জড়িয়ে পড়েছেন।

ঘটনার জেরে পুরাতন মালদার বুলবুলি মোড় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুরাতন মালদার বুলবুলি মোড় এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করার চেষ্টা করেন বিজেপির কর্মী-সমর্থকরা। সেই সময় বনধের বিরোধিতায় উল্টোদিক থেকে তৃণমূলের একটি মিছিল আসে। দুই মিছিল সামনা-সামনি হয়ে যাওয়ায় সেখানে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপির কর্মী-সমর্থকরা। পুলিশের সামনেই চলে ধাক্কাধাক্কি, একে অপরকে ঠেলাঠেলি করতে শুরু করে দেন। এর দীর্ঘক্ষণ পর  পুলিশ কিছুটা হলেও পরিস্থিতি সামাল দিয়েছে। এদিকে কোচবিহারে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস টার্মিনাসের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন দুই বিজেপি বিধায়ক মালতী রাভা রায় এবং নিখিল রঞ্জন দে। পরে পুলিশ তাঁদের সেখান থেকে সরিয়ে দেয়। দুই বিধায়ককে পুলিশ আটক করেছে।